|
News Details
Date : Thursday, July 09, 2026
Organization : Bangladesh Securities & Exchange Commission
বিএসইসি এর বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ প্রদান পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ প্রতিষ্ঠানসমূহের কর্মীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা প্রদানের নিমিত্ত বিগত ২১, ২৩, ২৫ ও ২৮ জুন, ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর উদ্যোগে চারটি ব্যাচে মোট ২০৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সিকিউরিটিজ কমিশন ভবনের ৩য় তলায় অবস্থিত মাল্টিপারপাস হলে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে Securities and Exchange Ordinance, 1969, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬, Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025 এবং Bangladesh Securities and Exchange Commission (Debt Securities) Rules, 2021 সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিদিন সকাল ৯:৩০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ টা পর্যন্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান আইন-কানুন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।”
|
| Other News July 09, 2026 » Bangladesh Securities & Exchange Commission বিষয়: পুঁজিবাজারের বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে।
June 08, 2026 » Bangladesh Securities & Exchange Commission এসএমই উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য বিএসইসি ও এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে “Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs” বিষয়ক যৌথ প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে।
June 08, 2026 » Bangladesh Securities & Exchange Commission বিনা ফি’তে পুঁজিবাজারে সম্মানিত নারী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালা আয়োজন প্রসঙ্গে।
May 03, 2026 » Bangladesh Securities & Exchange Commission দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত প্রদক্ষেপ প্রসঙ্গে
May 03, 2026 » Bangladesh Securities & Exchange Commission দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণের জন্য বিএসইসি এর গৃহীত প্রদক্ষেপ প্রসঙ্গে
April 23, 2026 » Bangladesh Securities & Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬
|