Bangla     Register Login
 

NATIONWIDE  FINANCIAL LITERACY



 



News Details
Date : Sunday, May 03, 2026

Organization : Bangladesh Securities & Exchange Commission

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত প্রদক্ষেপ প্রসঙ্গে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা ভাবে নানা উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করে আসছে। পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিনিয়োগ শিক্ষার প্রসারের মাধ্যমে বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন করতে বিএসইসি বরাবরই সচেষ্ট ভূমিকা রেখে আসছে। কমিশনের নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতেই সম্প্রতি জাতীয় তথ্য বাতায়নে বিএসইসির বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংকের সংযুক্তকরণ সম্পন্ন হয়েছে। বিএসইসির ঐকান্তিক প্রচেষ্টায় পুঁজিবাজার সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রদানের জন্য অর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়। যার প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা গত ০৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.০০০.৫১২.১৮.০০২০.২২.৩৫১ এর পত্রের মাধ্যমে সকল জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। উল্লেখিত পত্রে সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুলিপি প্রদানপূর্বক সকল জেলা তথ্য অফিসারগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। একইসাথে দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনারকে পত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে। এছাড়াও পত্রে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ নিম্নবর্ণিত বিষয়ে সকল জেলা ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য তথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে: ১. জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমকে একটি লিংক হিসেবে যুক্ত করা (ওয়েবসাইট:www.finlitbd.com ও ইউটিউব: https//www.youtube.com/@financialliteracyprogramba6178); ২. জেলা/উপজেলা পর্যায়ে BSEC কর্তৃক ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সেমিনার কর্মশালা ইত্যাদি আয়োজনের ক্ষেত্রে সহায়তা ও সমন্বয় সাধন; ৩. জেলা মাসিক সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়টি নিয়মিত আলোচনার অন্তর্ভুক্তকরণ; ৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়ক প্রচার প্রকাশনার উদ্যোগ গ্রহণ; ৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখাকে পুঁজিবাজার বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ করা ও সহযোগিতা প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে। সর্বোপরি, এর মাধ্যমে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি কার্যক্রম আরো বেগবান হবে হবে বলে বিএসইসি মনে করে। পুঁজিবাজার অংশীজনবৃন্দসহ দেশের সকলের সহযোগিতায় দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রচার, প্রসার ও বিকাশ ঘটাতে চায় বিএসইসি। সকলের সম্পৃক্ততায় জনসাধারণ ও বিনিয়োগকারীগণ বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবেন ও সচেতন হবেন এবং দেশের পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই বিএসইসির প্রত্যাশা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা তথ্য অফিসারদের “দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা গ্রহণ” বিষয়ক প্রেরিত পত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে “দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা গ্রহণ” বিষয়ক প্রেরিত পত্র সকলের অবগতির জন্য সংযুক্ত করা হলো । http://finlitbd.com/news/Cabinet_ministry_letter.pdf http://finlitbd.com/news/Cabinet_ministry_letter_to_Information_ministry.pdf http://finlitbd.com/news/FID_Letter.pdf http://finlitbd.com/news/BSEC_to_FID.pdf

 
Other News
May 03, 2026 » Bangladesh Securities & Exchange Commission
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণের জন্য বিএসইসি এর গৃহীত প্রদক্ষেপ প্রসঙ্গে
April 23, 2026 » Bangladesh Securities & Exchange Commission
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬