Bangla     Register Login
 

NATIONWIDE  FINANCIAL LITERACY



 



News Details
Date : Thursday, July 09, 2026

Organization : Bangladesh Securities & Exchange Commission

বিষয়: পুঁজিবাজারের বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে আর্থিক সাক্ষরতা (Financial Literacy) বৃদ্ধি এবং বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ১ জুলাই ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা (Financial Literacy)’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী। উক্ত প্রশিক্ষণে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান ‘Fundamental of Financial Literacy’, অতিরিক্ত পরিচালক শেখ মোঃ লুৎফুল কবির ‘Investment Risk and Investor's Protection’ এবং বিএসইসির সম্মানিত কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম ‘Financial Planning’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, বিনিয়োগ ঝুঁকি ও ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীর অধিকার ও সুরক্ষা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশল এবং সচেতন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বাস্তবধর্মী বিষয়ে মতবিনিময় করেন। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী পর্বে বিএসইসির সম্মানিত কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম সমাপনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। বিএসইসি ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে।”

 
Other News
July 09, 2026 » Bangladesh Securities & Exchange Commission
বিএসইসি এর বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ প্রদান
June 08, 2026 » Bangladesh Securities & Exchange Commission
এসএমই উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য বিএসইসি ও এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে “Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs” বিষয়ক যৌথ প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে।
June 08, 2026 » Bangladesh Securities & Exchange Commission
বিনা ফি’তে পুঁজিবাজারে সম্মানিত নারী বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালা আয়োজন প্রসঙ্গে।
May 03, 2026 » Bangladesh Securities & Exchange Commission
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত প্রদক্ষেপ প্রসঙ্গে
May 03, 2026 » Bangladesh Securities & Exchange Commission
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্তকরণের জন্য বিএসইসি এর গৃহীত প্রদক্ষেপ প্রসঙ্গে
April 23, 2026 » Bangladesh Securities & Exchange Commission
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, পুঁজিবাজারে ঝুঁকি কমাতে এবং সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬