Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 

ওয়ার্কশপ / কর্মশালা
কর্মশালার বিস্তারিত
তারিখ : জুলাই ০৯, ২০২৬  |  বৃহঃস্পতিবার

স্থান : সিকিউরিটিজ কমিশন ভবনের ৩য় তলায় অবস্থিত মাল্টিপারপাস হলে

শিরোনাম : বিএসইসি এর বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ প্রদান

বিস্তারিত : পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ প্রতিষ্ঠানসমূহের কর্মীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা প্রদানের নিমিত্ত বিগত ২১, ২৩, ২৫ ও ২৮ জুন, ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর উদ্যোগে চারটি ব্যাচে মোট ২০৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। সিকিউরিটিজ কমিশন ভবনের ৩য় তলায় অবস্থিত মাল্টিপারপাস হলে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে Securities and Exchange Ordinance, 1969, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬, Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025 এবং Bangladesh Securities and Exchange Commission (Debt Securities) Rules, 2021 সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। প্রতিদিন সকাল ৯:৩০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ টা পর্যন্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিদ্যমান আইন-কানুন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।”

নিবন্ধনের শেষ তারিখ : জুলাই ০৯, ২০২৬  |  বৃহঃস্পতিবার


কর্মশালা নিবন্ধন শেষ হয়েছে